Friday, April 28, 2023

প্যাশন এবং ক্যারিয়ার

আমি একটা বিষয় খেয়াল করলাম, যখন আমি একা থাকি তখন খাবার নিয়ে একদমই উৎসাহ নাই। পোশাক বা অন্যান্য কিছুও কেয়ার করি না। আজকেও রাত নয়টা পর্যন্ত আগারগাঁও আইসিটি ভবনের সামনে থেকে লুঙ্গি পরে ঘুরে আসলাম। ঘরবাড়ি আসবাবের দিকেও আমার উৎসাহ নাই। ঘুমানোর জন্য একটা চৌকি, চাদর আর শীতের দিনে কাথা হলেই হলো। "দ্যা আলকেমিস্ট"-এর সান্তিয়াগোর মতো বইকে বালিশ বানিয়ে ঘুমানোতে আমি অভ্যস্ত। তারপরেও আমার ভালো খেতে হয়, খাই। ভালোভাবে থাকতে হয়, থাকি। ঘরবাড়ি বানাতে হয়, বানাই। এতো কম ডিমান্ড থাকার পরেও আমি বেশি স্যালারীর চাকরীর জন্য জীবনের এতগুলো বছর কাটিয়ে দিচ্ছি। কেনো? কারণ আমি চাই, আমার আশেপাশের মানুষ যেনো তাদের ডিমান্ড গুলো পূরণ করতে পারে, আরেকটু ভালো থাকতে পারে। কিন্তু অন্য কোনো মানুষের জন্য কেনো আমি এইসব করবো? কারণ আমি তাদেরকে ভালোবাসি। তাহলে আমি কি আমার ভালোবাসার মানুষগুলোর ডিমান্ড পূরণ করার জন্যই এসেছি? নাহ! এর বাইরেও আমার এবং আমাদের সবার নিজস্ব জীবন থাকে। অনেক জ্ঞানের শূণ্যতা থাকে, যা পূরণ হলে আমরা শান্তি পাই। এইটা হলো প্যাশন। আর চাকরীটা হলো ক্যারিয়ার। কারো যদি প্যাশন আর ক্যারিয়ার দুইটাই একই হয়, তাহলে সে ভাগ্যবান। আর যাদের দুটো আলাদা হয়, তারা অভাগা; বিষয়টা এমনও না। তাদের উচিৎ ক্যারিয়ারের বাইরেও কিছু সময় রাখা, যাতে সে প্রকৃত শান্তিটা পায়। অভাগা তারা, যারা জানে না তাদের প্যাশন কিসে।

ঘোরতত্ত্ব

হে পৃথিবী, তুমি কি আমার মতোই নিঃসঙ্গ?
হে চাঁদ, তুমি কি ঘরের বউয়ের মতোই বেশরম?
হে হাওয়া, তুমি কি পান্তা ভাতের ঝোলের মতোই হতভাগা?
হে আকাশ, তুমি কি পোষাকের মতোই ঘাতক?
হে জমিন, তুমি কি মজলুমের মতোই নির্বাক?
হে মানুষ, তুমি কি প্রেমিকের মতোই স্বার্থপর?
হে হৃদয়, তুমি কি অন্ধকারের মতোই সুন্দর?
হে প্রেম, তুমি কি গরীবের মতোই লোভী?
হে বিচ্ছেদ, তুমি কি নক্ষত্রের ধ্বংসের মতোই বিলীন?
হে মৃত্যু, তুমি কি পাখিদের জবান খুলে যাওয়ার মতোই ভয়ংকর?

Tuesday, April 11, 2023

জীবনতত্ত্ব

যে দুঃখকে আমি সুখ ভেবে প্রতারিত হয়েছি বারংবার,
সেই দুঃখকে ভালোবেসে সুখের করেছি অবহেলা।
যে সুখকে আমি দুঃখ জেনে কষ্ট পেয়েছি রোজ,
সেই সুখের অভিমানে দুঃখ আমার বারোমাস পাশে রয়।

যে পরকে আমি আপন ভেবে, আপনকে করি পর,
সেই পর কেউ আমার নয় কো দাদাই,
সেই পর কেউ আমার নয়।
যে আপনকে আমি পর ভেবে, পরকে করি আপন,
সেই আপনই আমার সব গো দাদাই,
সেই আপনই আমার সব।

যে প্রেমকে আমি ঘর ভেবেছি, সেই ঘর সত্য নয়।
যে প্রেমকে আমি ধ্বংস করেছি, সেই প্রেম মিথ্যে নয়।
ঘরে তবু প্রেম জাগে, আসল কিংবা নকল।
প্রেম বড় সহজ গো দাদাই, তবু কেন এতো কম?

[ এই কবিতাটা এভাবে ইমাজিনেশান করে লিখেছিঃ আমার নাতি-নাতনিদের সাথে সন্ধ্যায় নদীপাড়ে বসে ব্যাক্তিগত জীবনের ফিলোসোফি নিয়ে গল্প করতে করতে কবিতা শুনাচ্ছি আর ব্যাখ্যা করছি। ]

Sunday, April 9, 2023

বিষণ্ণ সুন্দর রাত

যে কবিতা আমি লিখবো না বলে,
কসম কেটেছিলাম অভিমানের।
সেই কবিতা আজ বাতসের তালে হৃদয়ে বাজে।
যে দহনে নিকোটিনের জন্ম হয়ে উঠে স্বার্থক,
সেই দহনে উনুনের ক্ষয় কতটুকু জানো?
যে ধোঁয়া চোখকে পাশ কাটিয়ে নাচে আকাশের পরে,
সেই ধোঁয়ার আর্তনাদ কতটুকু জানো?
যে প্রেম দূরে সরে গেছে বলে দূরত্ব পারেনি মিলাতে,
সেই প্রেম কত কাছে ছিলো বলে,
দূরত্ব হয়ে উঠেছিলো জ্বরের উষ্ণতার মতো আপন?
ওগো শিমুলতুলোর মেয়ে, মনে পড়ে?
মনে পড়ে এইসব অপ্রেমের গল্প?
মনে পড়ে কোনো বৃষ্টিস্নাত রাতের শেষে?
কিংবা, ভয় পেয়ে জেগে উঠা কোনো মাঝরাতে ঘুমের পরে?

অন্ধের অন্ধকার

বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...