Friday, May 26, 2023

The Last Poem – II

 আচ্ছা, এমন যদি হইতো,
তোমার আর আমার প্রেম শেষ হয় নাই।
কিন্তু শেষ হইয়া গ্যাছে মহামারী করোনা।
শেষ হইয়া গেছে আমাগো দূরত্ব।
ভাবতে পারো,
কেমন হইতো আমাগো প্রেম?
প্রেমের রাগ-অভিমান?

কেমন হইতো,
যদি শুভরাত্রি চুমোর আগে,
একখান কবিতা শুনাইতাম?
কেমন হইতো যদি,
বৃষ্টি নামলেই দৌড়ায়া যাইতাম
তোমার নতুন ঠিকানায়?

কইতে পারো কি হইতো?
কি হইতো হুট কইরা আমি মইরা গ্যালে?
আমার সাথে জাহান্নামে যাওয়ার লাইগা
ছটফট করতো তোমার মন?
ছটফট করতো একবার জড়ায়া ধরার লাইগা?
শেষ রাইতের তাহাজ্জুদে হাত উঠায়া
কাইন্দা কাইন্দা আমার নাম নিতা?

ভাবতে পারো,
তোমারে যদি নিয়া যাইতাম,
আমার প্রিয় জায়গাগুলায়; আর
তুমি নিয়া যাইতা তোমার প্রিয় জায়গায়।
ভাবতে ভাবতে তুমি কি কইতে পারো,
আমাগো প্রিয় জায়গাগুলা এক হইতো কিনা?
কইতে পারো, আমাগো প্রিয় গানগুলা এক হইতো কিনা? 
কইতে পারো,
ভালোবাসা দিয়া মানুষরে
কতোখানি বদলায় ফালান যায়?
অমন ভালো বাসতে পারো? 

No comments:

Post a Comment

অন্ধের অন্ধকার

বিষাদ দিনযাপনের ইতিহাস থাকুক শহর জুড়ে। ঘর থেকে বের হলেই যেন দেখতে পাই, নষ্ট হওয়া খাবারের গন্ধে কতটা উন্মাদ দাঁড় কাক। ঘৃণাভরা কোলাহল ভাঙলেই য...